দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বীমা খাতে গ্রাহকের আস্থা পুনর্গঠন এবং পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদারকিতে তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীর মোট ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকার বীমা দাবি পরিশোধ করা হচ্ছে।
আইডিআরএ জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় দফায় সংস্থাটির কার্যালয়ে সরাসরি বীমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকদের কাছে এই বার্তা দেওয়া হয়েছিল যে, বৈধ দাবি আদায় এবং গ্রাহকের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ সর্বোচ্চ গুরুত্ব দেয়।
সেই উদ্যোগের ইতিবাচক ফলাফলের ধারাবাহিকতায় তৃতীয় দফায় সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলো নিজ নিজ কার্যালয় থেকে পলিসিধারীদের দাবি পরিশোধ করছে। পুরো কার্যক্রম আইডিআরএ নিবিড়ভাবে তদারকি করছে।
এমএস/